একটা ছোট্ট প্রাণীর বেঁচে থাকার গল্প
একটা ছোট্ট প্রাণীর বেঁচে থাকার গল্প ❤️🐾
![]() |
| Image: Pushy |
পুষি—ছোটবেলা থেকেই আঘাতজনিত নার্ভ ইনজুরির কারণে হাঁটতে পারে না। মাত্র ২ বছর বয়স, শরীরও ঠিকমতো বেড়ে ওঠেনি। এর মধ্যেই দুর্ঘটনাবশত প্রেগন্যান্ট হয়ে যায়।
ডেলিভারির সময় একটি বাচ্চা মৃত অবস্থায় বের হলেও বাকি বাচ্চাগুলো আটকে যায়। মৃতপ্রায় অবস্থায় পুষিকে আমাদের ক্লিনিকে নিয়ে আসা হয়। আমাদের ডাক্তারের অক্লান্ত প্রচেষ্টায় সেদিন নতুন জীবন ফিরে পায় সে। ❤️
কিন্তু দুইদিন বাচ্চা আটকে থাকায় দেখা দেয় Mastitis। অপারেশনের পরও ধরা পড়ে আরও কিছু জটিলতা। এরপর শুরু হয় আমাদের টিমের আরেক দফা নিরন্তর চেষ্টা ও পরিচর্যা।
আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত পুষি এখন পুরোপুরি সুস্থ। 🥰
আজ এসেছে তার Final Check-up ও Rabies Vaccine নিতে।
পুষির জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করি। 🐱❤️
Pet and Bird Care — Kishoreganj

Comments
Post a Comment